মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

ইরান যুক্তরাষ্ট্রকে হরমুজ খুলতে বলেছে, দাবি ট্রাম্পের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
ইরান যুক্তরাষ্ট্রকে হরমুজ খুলতে বলেছে, দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলতে বলেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, ইরান ‘ধসে পড়েছে’। এছাড়া বর্তমানে প্রধান নেতা কে সেটি ইরানের নেতৃবৃন্দ জানে না বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প লিখেছেন, “ইরান এ মাত্র আমাদের অবহিত করেছে তারা বিধ্বস্ত অবস্থায় আছে। তারা চায় যত দ্রুত সম্ভব আমরা যেন হরমুজ প্রণালি খুলি। ইরানিরা এখন তাদের নেতৃত্বের অবস্থা খুঁজছে। আমি আশা করি এতে তারা সফল হবে।”

হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার সব অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ভণ্ড এবং তারা দস্যুতার সঙ্গে জড়িত।

তিনি বলেন, “ইরানের ওপর সব দোষ চাপানোর একটি চেষ্টা হয়েছিল। বিষয়টি এমন যেন ইরান তার প্রতিবেশীর ওপর হামলা চালিয়েছে। যুদ্ধের সময়, উপকূলবর্তী একটি দেশ, যেটি হামলার শিকার হয়েছে, সেটি তার নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল নিয়ন্ত্রিত করতে পারে।”

পশ্চিমা দেশগুলোকে দস্যু ও ভণ্ড হিসেবে অভিহিত করে রুশ দূত বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলায় সমর্থন করছে।

তিনি বলেন, “জলদস্যুরা মাথার খুলি ও হাঁড় আকা কালো পতাকা উড়িয়ে দস্যুতা করে। কিন্তু পশ্চিমারা এভাবে দস্যুতা করে না। তারা তাদের বেআইনি কাজকর্ম (দস্যুতা) জবরদস্তিমূলক বিভিন্ন কিছুর মাধ্যমে করে থাকে।

সূত্র: আলজাজিরা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD