বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
লেবাননে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত ও আরেক সেনা আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিহত সেনার নাম সার্জেন্ট লিয়েম বেন হামো। ১৯ বছর বয়সী এ দখলদার গোলানি ব্রিগেডের ১৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা গ্রামে দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এরমধ্যে একটি ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করে। কিন্তু দ্বিতীয় ড্রোনটি সেনাদের পাশে গিয়ে বিস্ফোরিত হয়। এতে সার্জেন্ট লিয়েম বেন হামো প্রাণ হারান।

এ ড্রোন হামলার পর ওই এলাকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে ড্রোন হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, কান্তারা গ্রামে ইসরায়েলি সেনাদের দুটি ট্যাংককে টার্গেট করেছিল তারা।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান যুদ্ধ শুরু হলে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চললেও; দুই পক্ষই হামলা পাল্টা হামলা চালাচ্ছে।

বিশেষ করে লেবাননে অবস্থান করা ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির পরও দখলদাররা লেবাননের দক্ষিণাঞ্চলের অনেক অঞ্চলে রয়ে গেছে। এখন নিয়মিত তাদের ড্রোন দিয়ে টার্গেট করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD