বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ১৩ শতাধিক যানবাহন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। রয়েছে ফেরি সংকটও। এতে করে অপেক্ষমাণ যানবাহনের সারি বাড়ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।

শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌপথ পারের অপেক্ষায় রয়েছে ১৩ শতাধিক যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা মাত্র ৬০ থেকে ৭০টি। আর পণ্যবাহী ট্রাকের সংখ্যা রয়েছে প্রায় ১৩০০।

অপেক্ষমাণ যানবাহনগুলোর মধ্যে পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্টে রয়েছে তিন শতাধিক ট্রাকসহ যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি। আর এক হাজারের কিছু বেশি পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে উথুলী-আরিচা সংযোগ সড়কে।

যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস, ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে নৌপথ পারাপার করছে কর্তৃপক্ষ। যে কারণে নৌপথ পারাপারের জন্য ট্রাক চালকদেরকে অপেক্ষা করতে হচ্ছে তিন থেকে চার দিন পর্যন্ত।

এসব বিষয়ে জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনাল ট্রাকে ভরপুর। এজন্য ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাটমুখী সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো উথুলী-আরিচা সংযোগ সড়কে আটকে রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘাট এলাকায় ট্রাকের চাপ কমলে আটকে রাখা ট্রাকগুলো থেকে সিরিয়াল অনুযায়ী পাটুরিয়া ফেরিঘাটে পাঠানো হচ্ছে। উথুলী-আরিচা সংযোগ সড়ক ও আরিচার ট্রাক টার্মিনালে ঘাটমুখী এক হাজার ট্রাক অপেক্ষমাণ রয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি থাকলেও নৌপথে চলাচল করছে মাত্র ১২টি ফেরি। বাকিগুলো রয়েছে মেরামত কারখানায়।

এছাড়া নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি পারাপারে সময়ও লাগছে স্বাভাবিক সময়ের চেয়ে ১৫ থেকে ২০ মিনিট বেশি। যে কারণে ফেরিঘাট এলাকায় বাড়ছে ভোগান্তি। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৬০ থেকে ৭০টি বাস নৌপথ পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD