বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে একটি ৯-দফা প্রস্তাব পাঠিয়েছিল। খবর আলজাজিরার।

তাসনিম জানায়, যুক্তরাষ্ট্র দুই মাসের সময়সীমা দিয়ে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল, কিন্তু ইরান জোর দিয়ে বলেছে যে সমস্যাগুলো ৩০ দিনের মধ্যে সমাধান করতে হবে। এছাড়া ইরান কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধ শেষ করার ওপর গুরুত্বারোপ করেছে।

ইরানের এই ১৪-দফা পরিকল্পনার মধ্যে রয়েছে—একে অপরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা, ইরানের নিকটবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া, ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননসহ “সব ফ্রন্টে” যুদ্ধের অবসান।

প্রতিবেদন অনুযায়ী, ইরান এখন তাদের এই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD