বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ আসনে বিপুল ভোটে হারলেন মমতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভবানীপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে পরাজিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।

এই আসনে সরাসরি মুখোমুখি লড়াই হয় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুই আসনেই জয়ী হন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভবানীপুর আসন থেকেই নির্বাচন করেন। এই পরাজয়ের ফলে তার বিধানসভায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেল।

দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর আসনের ভোট গণনা অনুষ্ঠিত হয়। বিকেলের দিকে গণনাকেন্দ্রে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার একপর্যায়ে তিনি পিছিয়ে পড়লে কেন্দ্র ত্যাগ করেন।

এদিকে ভবানীপুরে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন, এবারের নির্বাচনে ১০০টিরও বেশি আসনে অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতা বলেন, ‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা এখনও বাকি। জয় আমাদেরই হবে।’

নিজের কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই নিয়ে দলীয় কর্মী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে।

সূত্র: আনন্দবাজার ডট কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD