বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপি ভোট লুট করেছে, তৃণমূল অবশ্যই ঘুরে দাঁড়াবে : মমতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের তিনি বলেন, এই নির্বাচনে বিজেপি ভোট লুট করেছে। তিনি জোর দিয়ে বলেন, তার দল তৃণমূল অবশ্যই ঘুরে দাঁড়াবে।

চতুর্থবারের মতো ক্ষমতায় আসার লক্ষ্যে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে নিশানা করে একে বিজেপি কমিশন বলে আখ্যা দিয়েছেন। কারণ, ফলাফলে দেখা যায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক এগিয়ে এবং তার দল অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

বিজেপি বাংলায় এক অবিশ্বাস্য জয় পেয়েছে, যা কেন্দ্রের শাসক দলের জন্য দীর্ঘদিন ধরে মিশন ইম্পসিবল বলে বিবেচিত হচ্ছিল। ১৬৫টি আসনে জয়ী দলটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৪৮টির চেয়েও অনেক বেশি আসন পেয়েছে। আরও ৪৩টি আসনে দলটি এগিয়ে রয়েছে।

সাংবাদিকদের মমতা বলেন, বিজেপি ১০০টিরও বেশি আসন লুট করেছে। নির্বাচন কমিশন বিজেপির কমিশন। আমি কমিশনিং অফিসার এবং মনোজ আগরওয়ালের কাছেও অভিযোগ করেছি, কিন্তু তারা কিছুই করছে না।

তিনি আরও বলেন, আপনারা কি এটাকে বিজয় বলে মনে করেন? এটা একটি অনৈতিক বিজয়, নৈতিক বিজয় নয়। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিলে যা কিছু করেছে, তা সম্পূর্ণ বেআইনি। এটা শুধুই লুট, লুট আর লুট। আমরা ঘুরে দাঁড়াবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD