বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

হয় চুক্তি, না হয় বোমা: ইরানকে ট্রাম্পের হুমকি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

ইরানের সঙ্গে চলমান সংকট মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট চান খুব দ্রুত হরমুজ প্রণালি খুলে বিশ্ব বাণিজ্য সচল করতে। তবে বাধা হয়ে আছে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কার্যকরী চুক্তি।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস বুধবার (৬ মে) জানিয়েছেন, ইরানের কাছে এক পাতার ১৪ দফা সমঝোতা স্বারক পাঠানো হয়েছে। খসড়া সেই চুক্তি দুদেশের পক্ষ থেকেই স্বাগত জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঠিক এমন সময়ে আবারও ইরানকে হুঁশিয়ারি ছুড়লেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরান যদি চুক্তি মেনে নেয় তবে হরমুজ দিয়ে বাকি সবার মতো তারাও চলতে পারবে। কিন্তু যদি না মানে তবে আবারও বোমাবর্ষণ হবে।

বুধবার ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, যদি তেহরান কোনো সমঝোতায় না আসে, তাহলে যুক্তরাষ্ট্রের ‘বোমাবর্ষণ শুরু হবে’ এবং তা আগের তুলনায় ‘আরও বেশি মাত্রা ও তীব্র’ মাত্রায়।

ট্রাম্প উল্লেখ করেন, যদি ইরান আগে থেকে আলোচিত শর্তগুলো মানতে রাজি হয় তাহলে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়ে যাবে।

তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে সামরিক অভিযান আরও কঠোরভাবে পুনরায় শুরু হবে এবং পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে।

যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ ইতোমধ্যেই শেষ হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্টের কথাতেই সামরিক পর্যায়টি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD