বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবকে উড়িয়ে দিলেন ইরানি এমপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবকে উড়িয়ে দিলেন ইরানি এমপি

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবকে ‘মার্কিনিদের আকাঙ্খার তালিকা’ হিসেবে অভিহিত করেছেন ইরানি এমপি ইব্রাহিম রেজাই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ করে যা অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমেও তা পারবে না।

আজ বুধবার (৬ মে) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে পৌঁছাবে। যারমাধ্যমে যুদ্ধ একেবারে শেষ হয়ে যাবে। এরপর ৩০ দিনের একটি মেয়াদ শুরু হবে।

যেখানে ইরানের পারমাণবিক কার্যক্রম, ইরানিদের ওপর মার্কিনিদের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত ও হরমুজ প্রণালি খোলার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।

তবে মার্কিনিদের এ প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন ইব্রাহিম রেজাই। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “এক্সিওসের খবরের বার্তা বাস্তবতার চেয়ে মার্কিনিদের আকাঙ্খার তালিকাই বেশি। মার্কিনিরা পরাজিত হতে যাওয়া যুদ্ধ থেকে কোনো কিছুই পাবে না, যেটি তারা মুখোমুখি আলোচনায় অর্জন করতে পারেনি।”

বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান সরকার মার্কিনিদের এ প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা তাসনিম নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলোর কিছু ইরানের কাছে অগ্রহণযোগ্য।

তিনি বলেছেন, “ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার অকার্যকর। হুমকি-ধামকির ভাষা ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD