সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো নিয়ে ইরাকের দূতের সঙ্গে আলোচনা রাত পোহালেই সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শিক্ষা পরিকল্পনা জোরদার করছে বাংলাদেশ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র সংলাপ মানে আত্মসমর্পণ নয়: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যরাতে আকাশে হবে আলোর ঝলকানি, ১৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

কাতারের জলসীমা ও কুয়েতের আকাশসীমায় ঘটে যাওয়া হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে আরব পার্লামেন্ট। আরব পার্লামেন্টের সভাপতি মোহাম্মদ বিন আহমেদ আল-ইয়ামাহি পৃথক বিবৃতিতে এ নিন্দা জানান।

রোববার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব হামলার ঘটনাকে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য “সরাসরি হুমকি” বলে উল্লেখ করেন মোহাম্মদ বিন আহমেদ আল-ইয়ামাহি।

রোববার কাতার জানিয়েছিল, তাদের আঞ্চলিক জলসীমায় একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলা চালানো হয়। এতে জাহাজটিতে ছোট আকারের আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভোরে দেশটির আকাশসীমায় একাধিক “শত্রুতামূলক ড্রোন” শনাক্ত হওয়ার কথা জানায়।

ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এসব ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। এসবের জন্য ইরানকে দায়ী করলেও দেশটি তা স্বীকার করেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD