রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো নিয়ে ইরাকের দূতের সঙ্গে আলোচনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো নিয়ে ইরাকের দূতের সঙ্গে আলোচনা

ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স উইসাম হুসেন আলী আল ইথাউই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা, জনশক্তি, বাণিজ্য এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করে।

প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের আশা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তা প্রদান এবং তাঁদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরাক সরকারের প্রশংসা করেন।

উভয় পক্ষ ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক এবং কৃষি পণ্যের মতো খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করেছে।

দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ-ইরাক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD