বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পানিবন্দি প্রায় ১০ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পাহাড়ি ঢল আর টানা ভারি বর্ষণে জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিতে তলিয়ে আছে সাত উপজেলার ৮ পৌরসভা ও ৫৯টি ইউনিয়ন। বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ৯ লাখ ৮৭ হাজার ৫৪১ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যা দুর্গত এলাকায় আঞ্চলিক ও স্থানীয় সড়কসহ ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন বানভাসিরা। মানুষের তুলনায় ত্রাণ এখন অপ্রতুল।

যমুনা নদীর পানি ধীর গতিতে কমতে থাকলেও ব্রহ্মপুত্র, ঝিনাই, সুবর্ণখালী, জিঞ্জিরাম, দশআনীসহ নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সাত উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলে জেলায় ভয়াবহ রূপ ধারণ করবে জনদুর্ভোগ।

ইতোমধ্যে নিম্নাঞ্চল থেকে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করে চরমে পৌঁছেছে মানুষের ভোগান্তি। আঞ্চলিক ও স্থানীয় সড়কসহ রেললাইন পানিতে ডুবে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানিতে ডুবে আছে গ্রামীন হাট, বাজার, দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। পানিতে তলিয়ে গেছে সাড়ে ৯ হাজার হেক্টর ফসলের মাঠ, গোচারণ ভূমি, বসতবাড়ী ও মাছের খামার। ত্রাণের জন্য এখন হাহাকার দুর্গত এলাকায়। গোখাদ্যের অভাবে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, ৮৫টি আশ্রয়কেন্দ্রে ১৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। ইতোমধ্যে তীব্র পানির তোড়ে ১৫ হাজার ঘর ভেঙে গেছে। ৬৭৭টি গ্রামের প্রায় ২ লাখ ৪৭ হাজার পরিবার পানিতে নিমজ্জিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো বরাদ্দ না এলেও এখন পর্যন্ত ৭৮৪ মেট্রিক টন চাল, নগদ ১৯ লাখ টাকা ও ৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণের কাজ অব্যাহত রয়েছে। এছাড়াও কোনো ব্যক্তি ৩৩৩ হটলাইনে কল করে জানালে খাদ্য সহায়তা পৌঁছে দেবে জেলা প্রশাসন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD