নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল
জ্যেষ্ঠ প্রতিবেদক: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। তবে সময় পার হয়ে গেলেও সরকারি দল বিএনপি ও এনসিপিসহ ২৫টি রাজনৈতিক দল এখনো তাদের নির্বাচনী ব্যয়ের কোনো হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি।
বুধবার (১৩ মে) নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সচিব জানান, নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল যার মধ্যে জামায়াতে ইসলামীসহ মাত্র ২৫টি দল সময়মতো তাদের ব্যয়ের বিবরণী দাখিল করেছে।
সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে আরও জানান, যেসব দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনী বিধিমালা লঙ্ঘনকারী দলগুলোর ক্ষেত্রে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, তা নিয়ে কমিশন এখন পর্যালোচনা করবে।
সংশ্লিষ্টরা জানান, আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দলকে তাদের নির্বাচনী ব্যয়ের বিস্তারিত হিসাব কমিশনে জমা দিতে হয়।
এই বাধ্যবাধকতা মনে করিয়ে দিয়ে ইসি থেকে আগেই দলগুলোকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত ৯০ দিন পার হলেও অর্ধেক দলই এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। তবে সময় পার হয়ে গেলেও সরকারি দল বিএনপি ও এনসিপিসহ ২৫টি রাজনৈতিক দল এখনো তাদের নির্বাচনী ব্যয়ের কোনো হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি।