শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

লেবাননে গোলার আঘাতে ইসরায়েলি সেনা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
লেবাননে গোলার আঘাতে ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোলার আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান। ২০ বছর বয়সী এ দখলদার গোলানি বিগ্রেডের ১২নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি দেকেল নামে একটি এলাকার বাসিন্দা ছিলেন।

গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি ধ্বংস করা এবং হিজবুল্লাহদের যোদ্ধাদের টার্গেট করা অব্যাহত রেখেছিল।

এরপর হিজবুল্লাহও জবাব দেওয়া শুরু করে।

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের যেসব সেনা রয়ে গিয়েছিল। তাদের টার্গেট করে ফাইবার অপটিকযুক্ত ড্রোন ছুড়ছে হিজবুল্লাহ।

এসব ড্রোন প্রতিহত করার প্রযুক্তি ইসরায়েলের কাছে না থাকায় তাদের সেনারা নিয়মিত হামলার শিকার হচ্ছে। এরমধ্যে হিজবুল্লাহর গোলার আঘাতে এক সেনার মৃত্যু হলো।

যুদ্ধবিরতি শুরুর পর সবমিলিয়ে ইসরায়েলের ছয় সেনা নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD