সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন-আমেরিকার সঙ্গে চুক্তির প্রতিবাদ জানাল জমিয়ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন-আমেরিকার সঙ্গে চুক্তির প্রতিবাদ জানাল জমিয়ত

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের ও আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৫ মে) বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ প্রতিবাদ জানায়।

সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি মো. সিদ্দিক, হোসাইন আহমাদ, ফেরদৌস আলম, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খান প্রমুখ

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছিল ৫ আগস্টের পর। এই বিপ্লবের সঙ্গে আমাদের ভাইদের রক্ত জড়িয়ে আছে।জাতীয় নির্বাচনের তিন চারদিন আগে হঠাৎ তাদের মাথায় ভূত চাপে।

তিনি আমেরিকার গোলামী করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছেন। এটা কোনো সমঝোতা চুক্তি নয়, এটি হলো ১০ বছরের গোলামী চুক্তি। বাংলাদেশের মানুষ আমেরিকার সঙ্গে এই গোলামী চুক্তি মানে না। এই চুক্তিতে কি আছে, অবিলম্বে তা জাতির সামনে প্রকাশ করা হোক। জাতি যদি ভালো মনে করে তাহলে তা থাকবে। নইলে এই চুক্তি থেকে বের হয়ে আসতে হবে।

তারা আরও বলেন, এ বিষয়ে সরকারি ও বিরোধী দল কোনো কথাই বলে না। আপনারা যদি আমেরিকার গোলামীর সবক দিতে চান, আমরা তা মানতে রাজি নই। অবিলম্বে এ চুক্তি বাতিল করা হোক।

বক্তারা আরও বলেন, একটা দেশের ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রাদেশিক নির্বাচনে কলকাতায় জয়ী হয়েছে শুভেন্দু অধিকারী। নির্বাচনে জয়ী হয়েই সেখানকার মুসলিমদের ওপর নির্যাতন করা হচ্ছে। আধুনিক এই বিশ্বে মানবতাবিরোধী অপরাধ বরদাশত করা যায় না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD