শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি-বিরোধী দল মিলেই আসবে ‘স্বস্তির বাজেট’: স্পিকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, সরকারি দল ও বিরোধী দলের সম্মিলিত আলোচনার মধ্য দিয়েই একটি জনবান্ধব ও স্বস্তিদায়ক বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।

আজ মঙ্গলবার (২৬ মে) ভোলা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদে সরকারি দল বাজেট পেশ করবে এবং বিরোধী দল তার সমালোচনা করবে-এটিই স্বাভাবিক নিয়ম। তবে উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আমরা এমন একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দিতে পারব, যা জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।

সংসদ পরিচালনায় নিজের নিরপেক্ষ অবস্থানের কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে বিরোধী দল যাতে তাদের মতামত প্রকাশ ও দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সময় পায়, স্পিকার হিসেবে আমি তা নিশ্চিত করব। বিরোধী দলের যেকোনো গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই।

তিনি আরও বলেন, বিগত সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার একটি ইতিবাচক পরিবেশ দেখা গেছে। আগামী বাজেট অধিবেশনেও সেই কো-অপারেশন বা পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমান সংসদের কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে স্পিকার বলেন, আমার দৃঢ় বিশ্বাস, এই সংসদ এখন পর্যন্ত জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সফল হয়েছে। আগামী দিনগুলোতে সংসদ সদস্যরা দেশের মানুষের কল্যাণে আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এর আগে স্পিকার সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD