সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ইরানের কেশম ও গোরুক দ্বীপে মার্কিন বাহিনীর হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬

পারস্য উপসাগরে ইরানের দুই দ্বীপ গোরুক এবং কেশমে বোমাবর্ষণ করেছে মার্কিন বিমান বাহিনী বাহিনী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

এ দুই দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর স্থাপন করা রাডার এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে— উল্লেখ করে সেন্টকোমের এক্সবার্তায় বলা হয়েছে, রোববার যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-ওয়ান প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী।

তার পাল্টা জবাব দিতেই গোরুক ও কেশম দ্বীপের রাডার এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বোমাবর্ষণে এ দুই দ্বীপে ইরানি প্রতিরক্ষা বাহিনীর মোতায়েন করা এয়ার ডিফেন্স সিস্টেম, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, দু’টি ওয়ান-ওয়ে অ্যাটক ড্রোন ধ্বংস হয়েছে। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটে নি।

এমন এক সময়ে সেন্টকোম এমন হামলা চালাল, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর সংক্রান্ত আলোচনা ফের গতিশীল হয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী; তারপর টানা ৪০ দিন ধরে সংঘাত শেষে ৭ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি এখনও চলছে।

চলমান এই বিরতির মধ্যেই গত সপ্তাহে ফের সংঘাত হয়েছে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে। হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাংকার জাহাজকে লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনী ড্রোন নিক্ষেপের পর দেশটির বন্দর শহর বন্দর আব্বাসের একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী।

তার জবাব দিতে গিয়ে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চলিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD