বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দক্ষিণ লেবাননে সফররত ইসরায়েলের নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি গাড়িটিতে আঘাত হানে। তবে হামলার কয়েক মুহূর্ত আগে রাফি মিলো ও তার এক সহযোগী গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ আহত হননি।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তিনি বলেছেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করেছে। তার দাবি, বর্তমান পরিস্থিতি ভবিষ্যতে লেবাননের সঙ্গে একটি শান্তি চুক্তির পথও খুলে দিতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD