শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনার নাম ক্যাপ্টেন এইতান স্যামুয়েল লেমবার্গ, যার বয়স ছিল মাত্র ২১ বছর। তিনি ইসরাইলের মিশমার হাশিলভা এলাকার বাসিন্দা এবং সেনাবাহিনীর একটি সাঁজোয়া ব্রিগেডে কর্মরত ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবাননের লিতানি নদীর উত্তর দিকে যখন একটি ইসরাইলি ট্যাংক অবস্থান করছিল, ঠিক তখন বিকেল আনুমানিক ৪টার দিকে হিজবুল্লাহর এক যোদ্ধা ট্যাংকটি লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছোড়েন। এই সরাসরি হামলায় ট্যাংকে থাকা ক্যাপ্টেন লেমবার্গ মারা যান।

এই ঘটনার পরপরই ইসরাইলি বাহিনী ওই এলাকায় বড় ধরনের পাল্টা আঘাত হানে। আইডিএফ জানিয়েছে, যে এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছিল, সেই জায়গার আশেপাশে হিজবুল্লাহর বিভিন্ন আস্তানা ও ঘাঁটির ওপর তারা বিমান ও কামান দিয়ে জোরালো হামলা চালিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD