বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আবদুস সালাম।

আজ শুক্রবার (৫ জুন) রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টবসহ যেকোনো স্থানে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের আরও সচেতন হতে হবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

আবদুস সালাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

তিনি নগরের পরিবেশ সুন্দর ও বাসযোগ্য রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের সমর্থনে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD