শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা পার্লামেন্ট থেকে সচিবালয় সব জায়গায় ‘হুতুমপেঁচা’: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে ২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভারতে মু’সলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হ’ত্যা, বা’ধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান এবার নদীপথে পুশ ইনের চেষ্টা, বিএসএফকে ফিরিয়ে নিতে বাধ্য করল বিজিবি হামে আরো ৫ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

দুবাই আবারও বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পেয়েছে। টানা ষষ্ঠবারের মতো এই অবস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের শহরটি। জাপানের মোরি মেমোরিয়াল ফাউন্ডেশনের গ্লোবাল পাওয়ার সিটি ইনডেক্স (জিপিসিআই) এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, শহরের পরিচ্ছন্নতা সূচকে দুবাই ১০০ শতাংশ সন্তুষ্টির স্কোর পেয়েছে। জীবনমান, পরিবেশ, অর্থনীতি, গবেষণা, সংস্কৃতি ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে বিশ্বের বড় শহরগুলোর মূল্যায়ন করা হয় এই সূচকে।

দুবাই কর্তৃপক্ষ বলছে, শহরকে পরিষ্কার রাখতে সরকার, বেসরকারি খাত এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করছে। পরিচ্ছন্নতা এখন দুবাইয়ের নগর সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে।

দুবাই মিউনিসিপ্যালিটি জানিয়েছে, শহরজুড়ে ২৪ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ কাজে ৭৮৫টি যানবাহন ও বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করা হয়। শহরের বিভিন্ন এলাকায় ২৩ হাজার ৩০০টির বেশি বর্জ্য সংগ্রহের ইউনিট রয়েছে। প্রায় ৩ হাজার কর্মী ও তদারকি কর্মকর্তা এ কার্যক্রমে নিয়োজিত আছেন।

শহরের প্রধান সড়ক, আবাসিক এলাকা, বাজার, সৈকত, শিল্পাঞ্চল এবং জলপথ নিয়মিত পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতার পাশাপাশি বর্জ্য পুনর্ব্যবহার এবং পরিবেশ রক্ষায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুবাইয়ের বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার লক্ষ্য হলো বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং ল্যান্ডফিলে বর্জ্য পাঠানো বন্ধ করা। এ জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে।

দুবাই মিউনিসিপ্যালিটির মহাপরিচালক মারওয়ান আহমেদ বিন ঘালিতা বলেন, এ অর্জন সরকারের পরিকল্পনা, নাগরিকদের সচেতনতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টানা ছয় বছর বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পাওয়ায় দুবাইয়ের আন্তর্জাতিক মর্যাদা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD