সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল ব্রাজিলীয় জ্যোতিষীর আজব দাবিতে তোলপাড় সোশাল মিডিয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ রয়ে গেছে : ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী সংঘাতের পথে ট্রাম্প-নেতানিয়াহু যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ লেবাননের অখণ্ডতাকে সম্মান জানানো মার্কিন চুক্তির শর্ত: ইরান বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান রোববার ডিজিটালভাবে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে: ভ্যান্স

রোববার ডিজিটালভাবে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে: ভ্যান্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে হওয়া বহুল আলোচিত চুক্তিটি গত রোববার ডিজিটালি স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তির অংশ হিসেবে ইরানকে কোনো নতুন আর্থিক সুবিধা বা অর্থ ছাড় দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও তা পরিবর্তন হবে না বলে তিনি স্পষ্ট করেছেন।

রোববার এবিসি নিউজের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা গতকালই ডিজিটালি চুক্তিটি স্বাক্ষর করেছি এবং কোনো অর্থ ছাড় করা হয়নি। এ অবস্থার কোনো পরিবর্তন হবে না।

চুক্তি চূড়ান্ত হওয়ার আগে ডিজিটাল স্বাক্ষরের বিষয়টি আলোচনায় থাকলেও, বাস্তবে তা সম্পন্ন হয়েছে এ তথ্য প্রথমবারের মতো প্রকাশ্যে নিশ্চিত করলেন ভাইস প্রেসিডেন্ট।

এর আগে একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি জানান, চুক্তির অন্তত একটি গুরুত্বপূর্ণ শর্ত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা আনুষ্ঠানিক স্বাক্ষরের পর কার্যকর হবে।

চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, শুক্রবার চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে মাইন অপসারণের উদ্দেশ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। ফলে অঞ্চল এবং বিশ্বের জন্য উভয় দিক থেকেই আবার তেল প্রবাহ স্বাভাবিক হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় চালু হলে আন্তর্জাতিক তেলবাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD