বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আজ রাজধানীর অনেক এলাকায় গ্যাস থাকবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

গ্যাস সংযোগ কাজের জন্য রাজধানীর সংসদ ভবন এলাকাসহ আশপাশের এলাকা ও মিরপুর এলাকায় আজ ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের (টাই-ইন) জন্য মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে-সংসদ ভবন এলাকা, মনিপুরী পাড়া, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, মিরপুর ১০ থেকে মনিপুরী পাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে। এসব এলাকার আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD