সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের অনুরোধে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় ইরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।’

তবে বৈঠকে কারা অংশ নেবেন বা আলোচনার এজেন্ডা কী হবে, সে বিষয়ে ট্রাম্প আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত আলোচনা আগামী কয়েক দিনের মধ্যেই কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল একটি সূত্র।

তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এ সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন বৈঠক করার পরিকল্পনা নেই ইরানের। কাতারের সঙ্গে পরামর্শ, বিশেষ করে অপর পক্ষের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। তবে দোহায় দু পক্ষের যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD