সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

বিশ্বকাপের নকআউট পর্বে আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে।

নকআউট পর্বে কোনো ভুল করলেই বিশ্বকাপ থেকে বিদায়।ল তাই সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

গোলপোস্টের নিচে বরাবরের মতো দায়িত্বে থাকবেন অ্যালিসন বেকার। পুরো গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করা এই লিভারপুল গোলরক্ষক দুর্দান্ত ফর্মেই রয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেছিলেন তিনি।

সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন অধিনায়ক মার্কিনিওস ও গাব্রিয়েল মাগালায়েস। দুই ফুলব্যাকে দেখা যেতে পারে দানিলো ও ডগলাস সান্তোসকে।

মাঝমাঠে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থামানোর দায়িত্ব থাকবে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসের কাঁধে। দুই ম্যাচ ধরেই ছন্দে থাকা এই জুটির সঙ্গে আক্রমণভাগে বাড়তি সৃজনশীলতা আনতে লুকাস পাকেতাকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

চোটের কারণে রাফিনহা না থাকায় একাদশে জায়গা পেতে পারেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ খেলেন। আক্রমণের মূল ভরসা অবশ্যই ভিনিসিয়ুস জুনিয়র। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল ও একটি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ডের সঙ্গে স্ট্রাইকিং জুটিতে থাকতে পারেন তিন গোল করা ম্যাথেউস কুনিয়া।

তবে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহ নেইমার জুনিয়রকে ঘিরে। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে আগের ম্যাচে শেষ ২০ মিনিট খেলেছিলেন তিনি। এবারও শুরু থেকেই তাকে মাঠে নামানোর সম্ভাবনা কম। ম্যাচের পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে নেইমারকে ব্যবহার করতে পারেন আনচেলত্তি। একই সঙ্গে বদলি হিসেবে সুযোগ পেতে পারেন তরুণ এন্দ্রিকও।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানের সম্ভাব্য একাদশ
জিওন সুজুকি, সুইয়োশি ওয়াতানাবে, হিরোকি ইতো, কো ইতাকুরা, রিতসু দোয়ান, আইউমু সেকো, আও তানাকা, কেইতো নাকামুরা, দাইজেন মায়েদা, আইয়াসে উয়েদা ও দাইচি কামাদা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD