শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় রাজধানী তেহরানে লাখো মানুষের সমাগম হয়েছে। শনিবার (৪ জুলাই) ভোর থেকেই রাজধানীর ইমাম খোমেনি মোসাল্লা ও আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষ জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেন। খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইরানের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও মানুষ তেহরানে এসেছেন।

জনসমাগম সহজ করতে শুক্রবার থেকে তেহরান মেট্রো ২৪ ঘণ্টা বিনামূল্যে চালু রাখা হয়েছে। এই বিশেষ সেবা আগামী ৭ জুলাই রাত ১টা পর্যন্ত চালু থাকবে।

অনুষ্ঠানে বক্তব্যে খামেনির সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহইয়া রহিম সাফাভি বলেন, খামেনি ও চার হাজারের বেশি ইরানির মৃত্যু দেশটির প্রতি জনসমর্থন আরও শক্তিশালী করবে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খামেনির শোকানুষ্ঠান প্রায় এক সপ্তাহ চলবে। ৭ জুলাই ইরাকেও স্মরণানুষ্ঠান হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD