রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে উত্তাল তেহরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ঢল নেমেছে। বিদায়ী আনুষ্ঠানিকতার দ্বিতীয় দিনে হাজারো মানুষ সেখানে জড়ো হয়ে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার (০৫ জুলাই) অনুষ্ঠিতব্য জানাজা ও শেষযাত্রায় লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

শোকাহত মানুষের হাতে দেখা গেছে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল পতাকা। এ সময় খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। সমবেত জনতার কণ্ঠে ‘আমেরিকার মৃত্যু হোক’ এবং ‘ইসরায়েলের মৃত্যু হোক’ স্লোগানও শোনা যায়।

এদিকে খামেনির হত্যার প্রতিশোধের দাবির মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। তবে সমাবেশে উপস্থিত অনেকেই এই আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের দাবি, অতীতেও দুই দফা আলোচনা চলাকালে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছিল।

এ অবস্থায় ইরানের সামনে শান্তি আলোচনা ও প্রতিশোধের দাবির মধ্যে ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রথম দিনে নিহত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় দেশটির নেতৃত্ব দেন।

সূত্র : আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD