ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সবসময় শিখিয়েছেন, দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ ও তাদের ঐক্য। জনগণের প্রতি আন্তরিক সেবা ও জাতীয় ঐক্যের মাধ্যমে সেই পথেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
সোমবার (০৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আমাদের শিখিয়েছেন, ইরানের সবচেয়ে বড় সম্পদ তার জনগণ এবং তাদের ঐক্য।
তিনি পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, পারস্পরিক সহমর্মিত এবং জনগণের আন্তরিক সেবার মাধ্যমে ইরানের মর্যাদা ও গৌরবের পথ অব্যাহত থাকবে।
এদিকে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেছেন, আয়াতুল্লাহ খামেনির চূড়ান্ত লক্ষ্য ছিল দুর্নীতি এবং বিশ্বব্যাপী আধিপত্যবাদী শক্তির অবসান ঘটানো।
তিনি আরও বলেন, জানাজায় অংশ নেওয়া মানুষের প্রতিশোধের দাবির উদ্দেশ্য প্রতিহিংসা নয়, বরং ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়, তা নিশ্চিত করা।
মোহসেনি এজেইর বলেন, গত চার মাস ধরে ইরানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামি প্রজাতন্ত্রের মূল আদর্শ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আসছেন।
সূত্র : প্রেস টিভি