সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী জুলাই শহীদদের কতবার শহীদ করা আমরা সহ‍্য করব দেশে স্বর্ণের দামে বড় পতন খামেনির শোক অনুষ্ঠান : তেহরানের আকাশসীমা বন্ধ করল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র ‘একমাত্র শক্তিশালী মিত্র’ নয়, ভারতকে টেনে ভ্যান্সকে নেতানিয়াহুর পাল্টা জবাব প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন কঠিন হলেও তা সম্ভব। তবে এই সমঝোতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মৌলিক মতপার্থক্য রয়ে গেছে।

সোমবার (০৬ জুলাই) তেহরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দরবিশের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো শান্তি নেই এবং আমরা কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেব না।

তিনি জানান, খামেনির নীতিমালা অনুসরণ করে ইরান মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ অক্ষের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। প্রয়োজন হলে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, আর প্রয়োজন হলে রাজনৈতিক চাপ ও আলোচনার মাধ্যমেও সেই সমর্থন দেওয়া হবে।

গালিবাফের দাবি, আলোচনার সময় ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল যে, আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইরানের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়টি সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত করতে হবে। পরে তা চুক্তির অংশ হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চলছে এবং এর বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়।

মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে গালিবাফ বলেন, তারা এখন বুঝতে পেরেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

সূত্র : আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD