মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :

ব্রিটেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে অ্যান্ডি বার্নহ্যামকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাজ্যের কৌশলগত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ চায় যুক্তরাষ্ট্র।

এই মর্মে ব্রিটেনের নতুন সরকারের ওপর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ বিমানবাহিনীর ‘আরএএফ ফেয়ারফোর্ড’ এবং ভারত মহাসাগরের ‘দিয়েগো গার্সিয়া’ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি অব্যাহত রাখতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তার সঙ্গে ফোনালাপে ট্রাম্প বিষয়টি তোলেন।

এর আগে যুক্তরাজ্যের কিয়ার স্টারমারের সরকার শুরুতে দিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে মার্কিন বি-টু বোমারু বিমান পরিচালনার অনুমতি দেয়নি। তবে পরবর্তী সময়ে অবস্থান বদলে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং ‘ইরানের সামরিক সক্ষমতা খর্ব করার’ লক্ষ্যে মার্কিন বাহিনীকে ওই ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছিল লন্ডন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD