শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: স্পিকার পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছু জানা নেই: স্পিকার কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: অর্থমন্ত্রী স্পিকার ফিরলেই পদত্যাগপত্র দেবেন রাষ্ট্রপতি, জানিয়ে দিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তাদেরও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চিন্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে বৃহৎ সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তার দাবি, ইরান এখনো যথেষ্ট মূল্য দেয়নি।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি একটি ব্যাপক হামলার কথা বিবেচনা করছি। আগের যে কোনো সময়ের চেয়ে বড়। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। আমরা পুরোপুরি প্রস্তুত।

তবে তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্তের বড় ধরনের পরিণতি হতে পারে। একই সঙ্গে জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং এ বিষয়ে কোনো সময়সীমাও নির্ধারণ করা হয়নি।

ট্রাম্প আরও দাবি করেন, তিনি আহ্বান জানালে ইসরায়েল দুই মিনিটের মধ্যেই অভিযানে যোগ দেবে। তবে তিনি যোগ করেন, আমাদের কারও প্রয়োজন নেই।

এছাড়া ট্রাম্প বলেন, ইসরায়েল হামলায় অংশ নিলে তারও পরিণতি হতে পারে, যা ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ইরানের কর্মকর্তারা আলোচনায় আগ্রহী হলেও বর্তমানে কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত নন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD