শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্ব এক জটিল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ ও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি।’ এই প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সংলাপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইনের কঠোর অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা সীমান্ত নিরাপত্তা ও আন্ত সীমান্ত অপরাধের ঝুঁকি বাড়িয়েছে।

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD