শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: স্পিকার পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছু জানা নেই: স্পিকার কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: অর্থমন্ত্রী স্পিকার ফিরলেই পদত্যাগপত্র দেবেন রাষ্ট্রপতি, জানিয়ে দিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তাদেরও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চিন্তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছেন মোদি: রাহুল গান্ধী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় (নিট) প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোদি। তার এ ঘোষণার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল বলেছেন, গত এক দশকে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কারো শাস্তি হয়নি।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন রাহুল।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরপরই লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী পাল্টা প্রতিক্রিয়ায় অভিযোগ করেন, গত এক দশকে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো দোষীর শাস্তি হয়নি।

সূত্র: এনডিটিভি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD