বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারি পরই জর্ডানে ইরানের ব্যাপক হামলা পরিবর্তনের কথা বললেই এদেশে প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের নবম পে স্কেল চূড়ান্ত, শিগগিরই প্রজ্ঞাপন: অর্থমন্ত্রী আজ ট্রাইব্যুনালে তোলা হবে লতিফ সিদ্দিকীকে রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও কমেছে তেলের দাম প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-সৌদি, অভিযোগ ইরানের শেখ হাসিনা দেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদানকারী বন্ধু দেশগুলো নিজেরা না শুধরালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিপ্লবী গার্ডের এক বিজ্ঞপ্তির বরাতে মিডল ইস্ট আই জানায় যে আক্রমণকারী শক্তিকে সাহায্য করার যে কোনো প্রচেষ্টার ফল ভয়াবহ হবে।

একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালি হরমুজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করে আইআরজিসি জানিয়েছে, ‘হরমুজ প্রণালি আমাদের ভূখণ্ড এবং আইআরজিসি নৌবাহিনীর নাবিকদের এতে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগতকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’

সংস্থাটি আরও জানিয়েছে, আঞ্চলিক নৌ চলাচলেই মার্কিন কর্তৃপক্ষের হস্তক্ষেপ, অতিরঞ্জন এবং হুমকি যতক্ষণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করা হবে না।

সূত্র: মিডল ইস্ট আই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD