সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

কক্সবাজারে কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। এতে আরও চার যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, সেখানে থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটনা।

এ ঘটনায় ছয়টি মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাদের মধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং নুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের ছেলে আামিন (৪৮), লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফরোজ আহমদ (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংহা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের সঙ্গে লোহাগাড়া থেকে চকরিয়া আসা একটি যাত্রীবাহী লেগুলার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনার ছয় যাত্রী নিহত হয়। আহত হয় আরও চার যাত্রী। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর সড়কের খাদে পড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এতে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন কাজ করছেন।’

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, ‘দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD