শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
এপির প্রতিবেদনে দাবি

ইরানি হামলায় মস্তিষ্কে আঘাত পেয়েছেন ৭০০ মার্কিন সেনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সংঘর্ষে প্রায় ৭০০ মার্কিন সেনা আহত হয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে মার্কিন সেনাদের মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা, অর্থাৎ ট্রমাটিক ব্রেন ইনজুরির দীর্ঘমেয়াদি নানা ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অথচ এসব সংঘাত কবে শেষ হবে, তা এখনো নির্দিষ্ট নয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং অন্যান্য সংঘর্ষের ঘটনায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৭০০ সদস্য আহত হয়েছেন। সামরিক কর্মকর্তাদের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, তাদের অধিকাংশই মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা, অর্থাৎ ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত হলেও পরে আবার দায়িত্বে ফিরে গেছেন।

এর আগে বিভিন্ন সংবাদসূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা মার্কিন সরকার নানাভাবে গোপন করছে। মার্কিন সরকারি সূত্রে এ পর্যন্ত ইরানের সঙ্গে সংঘর্ষে ১৮ মার্কিন সেনা নিহত এবং ৫০০–এর বেশি সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। হতাহতদের মধ্যে অনেকেই মার্কিন সেনাবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা।

সূত্র: পার্সটুডে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD