সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পারস্য উপসাগরে কোনো ধরনের সেনা পাঠালে বা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে পা বাড়ালে দক্ষিণ কোরিয়াকে বড় ধরনের মূল্য চোকাতে হবে বলে খোলাখুলি হুমকি দিয়েছে ইরান।

তেহরানের সাফ কথা—এই অঞ্চলে কোনো রকম সামরিক পা বাড়ালে তাকে যুক্তরাষ্ট্রের আক্রমণের পক্ষে সরাসরি সমর্থন হিসেবে ধরে নেওয়া হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোরিয়ান ভাষায় দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন।

তবে হুমকির পাশাপাশি তিনি সম্পর্কের ইতিহাসও মনে করিয়ে দেন। তিনি জানান, দীর্ঘ ৬৪ বছর ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের বেশ ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব রয়েছে, যা তেহরান সবসময় সম্মান করে এসেছে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ছাড় দিতে নারাজ ইরান। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে তাদের দেশের সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে, ইরান এখন তার বিরুদ্ধে লড়াই করছে। এমন কঠিন সময়ে দক্ষিণ কোরিয়া যদি পারস্য উপসাগর কিংবা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অঞ্চলে সেনা পাঠায়, তবে ইরান ধরে নেবে সিউল সরাসরি যুক্তরাষ্ট্রের অপরাধকে সমর্থন দিচ্ছে।

ইরানের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, বিশ্বের কোনো আত্মমর্যাদাশীল ও দায়িত্বশীল দেশ যুক্তরাষ্ট্রের হুমকিতে পড়ে অন্য একটি দেশের ওপর অন্যায় হামলায় জড়িয়ে পড়তে পারে না। তাই যুক্তরাষ্ট্র যা-ই বলুক না কেন, সিউল যেন এই যুদ্ধে না জড়ায়—এমনটাই মনে করিয়ে দিল তেহরান।

সূত্র: মেহের নিউজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD