বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিগগিরই চালু হবে ‘মৈত্রী এক্সপ্রেস’: ভারতীয় হাইকমিশনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেন চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। খুব শিগগির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা সম্ভব হবে।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

ত্রিবেদী বলেন, ‘এখন আমরা এরোপ্লেনে(বিমান) যাই, ওইটা হচ্ছে একটা আলাদা ক্লাস। সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষ সড়ক, রেল দিয়ে যাতায়াত করে। আমি তো রেলমন্ত্রী ছিলাম। রেলমন্ত্রী মানে সাধারণ মানুষ।’

রেলের সাধারণ যাত্রীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা ট্রেন ছিল, যার নাম ছিল গরিব রথ। মানে যারা একদম সাধারণ মানুষ, তারা রেলে যায়।’

শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, রাজনৈতিক কথা আলাদা বিষয়। আজকে রাজনৈতিক কথাবার্তার মধ্যে ঢুকতে চাই না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD