বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

রাজবাড়ীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে শেষ হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিযোগিতা শেষ হয়। ফাইনালে পাবনা আমিনপুরের চর গোবিন্দপুর একতা এক্সপ্রেস নৌকাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে পাবনা সৈয়দপুরেন নিউ শাপলা নামের নৌকা।

কালুখালী থানার ওসি মোস্তফা কামাল চ্যাম্পিয়ান নৌকার নাম ঘোষণা করেন।

পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও আয়োজক কালুখালী উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা চ্যাম্পিয়ান নৌকার মালিক ও মাঝি-মাল্লাদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রথম নিউ শাপলা ও দ্বিতীয় স্থান অধিকারী চর গোবিন্দপুর একতা এক্সপ্রেস নৌকাকে পুরস্কার হিসেবে দুইটি মোটর সাইকেল এবং তৃতীয়স্থান অর্জনকারী খয়রান একতা এক্সপ্রেস নৌকাকে একটি ফ্রিজ দেওয়া হয়।

এদিকে ফাইনাল প্রতিযোগিতা উপভোগ করতে পদ্মা নদীর দুই পারে জড়ো হন হাজার হাজার দর্শনার্থী। এ সময় বৈঠার টান ও মাঝি-মাল্লাদের জারি সারি গানে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শনার্থীরা।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্নস্থান থেকে আসা ১০টি বড় বড় নৌকা অংশ নেয়। এবং ফাইনালে অংশ নেয় নিউ শাপলা, চর গোবিন্দপুর একতা এক্সপ্রেস, খয়রান একতা চ্যালেঞ্জার ও রায় শিমুল নামের নৌকা।

অপরদিকে নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে পদ্মা তীরে বসে গ্রামীণ মেলা। সেখানে মুখরোচক খাবারসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে কালুখালী উপজেলা বিএনপির উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাট সংলগ্ন পদ্মা নদীতে শুরু হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD