শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

কাবার মসজিদে আত্মঘাতী বোমার খবর অস্বীকার করেছে সৌদি কতৃপক্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সৌদি আরব জানিয়েছে, এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি করা এবং আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে আটক করা হয়েছে। কিন্তু ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাবার মক্কা গ্রান্ড মসজিদে আত্মঘাতি বোমা হামলাকারীকে গ্রেপ্তারের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়।

সৌদি কর্তৃপক্ষ শুক্রবার মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী থাকার খবর অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি করা এবং তাদের মধ্যে আতঙ্ক ও ভীতি ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, ‘পবিত্র নগরীতে (মক্কা) নিরাপত্তা কর্তৃপক্ষ এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর কারণে আটক করেছে। তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনাটি নিয়ে যে দাবি ছড়িয়ে পড়েছে, তার কোনো সত্যতা নেই—নিরাপত্তা কর্তৃপক্ষ তা নিশ্চিত করছে।’

সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে ওই বিবৃতিতে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে বলা হয়েছিল, বিস্ফোরকভর্তি জ্যাকেট পরা এক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী কাবার দিকে এগিয়ে গিয়েছিল এবং পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।

খানায়ে কাবা পাথরের একটি স্থাপনা, যা মক্কার গ্র্যান্ড মসজিদের কেন্দ্রে অবস্থিত এবং ইসলামের পবিত্রতম স্থান।

সূত্র: আনাদোলু

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD