জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরু করে দেশের সাংবাদিকদের ঐতিহ্যবাহী এ সংগঠন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে নানা আয়োজনে মুখর জাতীয় প্রেস ক্লাব। আজ সমাপনী দিনের কর্মসূচি শুরু হবে কেক কাটার মধ্য দিয়ে।
অনুষ্ঠানমালায় আরও রয়েছে, আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, আকর্ষণীয় র ্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে প্রেস ক্লাব ভবনসহ পুরো এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী-এমপিসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।