ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘পারস্পরিক আস্থা, আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ এবং সব পক্ষের বৈধ স্বার্থের প্রতি সম্মানের ভিত্তিতে এই অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং আঞ্চলিক ব্যবস্থার মাধ্যমে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলোর সমাধান করতে প্রস্তুত।
পেজেশকিয়ান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও বিভাজনমূলক নীতিই আমাদের অঞ্চলে মতপার্থক্য সৃষ্টি করেছে।’
তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো কোনো সুফল বয়ে আনে না। বরং এগুলো উত্তেজনা বাড়াচ্ছে, বিরোধ আরও তীব্র করছে এবং অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।
সূত্র: ডন