শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কাশিমপুর শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD