সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

মসজিদুল হারামে শ্রবণপ্রতিবন্ধী নারীদের জন্য বিশেষ কোরআন শিক্ষার ব্যবস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের মসজিদুল হারামে শ্রবণপ্রতিবন্ধী নারীদের জন্য বিশেষ কোরআন শিক্ষার ক্লাস চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি।

সংশ্লিষ্টদের মতে, পবিত্র কোরআন শিক্ষা সহজ করা, ধর্মীয় সেবায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিভিন্ন শ্রেণির মানুষের কাছে কোরআনবিষয়ক কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ক্লাসে শ্রবণপ্রতিবন্ধী নারীদের প্রয়োজন অনুযায়ী বিশেষ শিক্ষাপদ্ধতি ও যোগাযোগব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে তাঁরা পবিত্র কোরআন অধ্যয়ন, এর অর্থ অনুধাবন এবং কোরআনবিষয়ক দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন।

এ ছাড়া মসজিদুল হারামে নারী দর্শনার্থীদের জন্য পরিচালিত ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমে শ্রবণপ্রতিবন্ধী নারীদের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD