শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: ববি হাজ্জাজ ২০২৭ সালে ২ ঈদে কতদিন ছুটি? যা জানা গেল ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০ ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৫০টি মামলা করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৭১১ পিস ইয়াবা, ২টি স্বর্ণের চেন, ১টি প্রাইভেটকার, ১টি মিশুক গাড়ি, ৮টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ সময় একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানায়নি ডিএমপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD