শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: ববি হাজ্জাজ ২০২৭ সালে ২ ঈদে কতদিন ছুটি? যা জানা গেল ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০ ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের

২০২৭ সালে ২ ঈদে কতদিন ছুটি? যা জানা গেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

২০২৭ সালে দুই ঈদেই টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটি থাকবে। ঈদুল আজহায় ছুটি থাকবে মোট ছয় দিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।

ঈদুল আজহার দিনও থাকবে সাধারণ ছুটি। এর আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে ঈদুল আজহায় টানা ছয় দিন ছুটি মিলবে।

দুই ঈদ মিলিয়ে আগামী বছর মোট ১১ দিন ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

২০২৭ সালের ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে হতে পারে ১০ মার্চ, বুধবার। ঈদুল আজহা হতে পারে ১৭ মে, সোমবার। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ বদলাতে পারে।

২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ছুটি থাকবে মোট ২৯ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।

এসব ছুটির সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে দুই দিন। এর মধ্যে বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি। মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD