আগামী ১০ ও ১১ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সে শান্তি আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে শান্তি অর্জনের জন্য ইউক্রেনকে তার কিছু অঞ্চল ছেড়ে দিতে হতে পারে।
রবিবার সিবিএস চ্যানেলে প্রচারিত ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত ইউক্রেনের মানচিত্র বা আকৃতি কিছুটা ভিন্ন হতে যাচ্ছে।’ ইউক্রেনের সংবিধানের অধীনে দেশটির আঞ্চলিক অখণ্ডতা সুরক্ষিত, যার ফলে আনুষ্ঠানিকভাবে কোনো অঞ্চল ছেড়ে দেওয়া বেআইনি; এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়া বরাবরই যেকোনো আলোচনায় যুদ্ধে দখল করা অঞ্চলে দখল বজায় রাখাকে প্রাথমিক শর্ত হিসেবে হাজির করে।
প্রায় সাড়ে ৫ বছর ধরে চলা এঈ যুদ্ধ বন্ধে বিভিন্ন সময় নানা কূটনৈতিক চেষ্টা হয়েছে।
চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার এই ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আবুধাবিতে থাকবেন।
সূত্র : সিএনএন