বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
৩১ হাজার টাকা মজুরি চেয়ে ২৫০ টাকা বাড়াতে পেরেছিলেন কম্বোডিয়ার পোশাকশ্রমিকেরা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ উপজেলায় পৌঁছেছে প্রাথমিকের সব বই, মাধ্যমিকের ৮৩ শতাংশ কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল

৩১ হাজার টাকা মজুরি চেয়ে ২৫০ টাকা বাড়াতে পেরেছিলেন কম্বোডিয়ার পোশাকশ্রমিকেরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কম্বোডিয়ার পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২৫০ ডলার ৬৬ সেন্ট করার দাবি জানিয়েছিল দেশটির সাতটি শ্রমিক সংগঠন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১ হাজার ২৫০ টাকা। কিন্তু শেষ পর্যন্ত ২০২৭ সালের জন্য মজুরি বেড়েছে মাত্র ২ ডলার বা প্রায় ২৫০ টাকা। এতে নতুন ন্যূনতম মাসিক মজুরি দাঁড়িয়েছে ২১২ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৪৪০ টাকা।

গত ১৩ সেপ্টেম্বর শ্রমিক সংগঠনগুলো যৌথ সংবাদ সম্মেলনে ২০২৭ সালের জন্য ২৫০ ডলার ৬৬ সেন্ট ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। তাদের বক্তব্য, খাবার, বাসাভাড়া, বিদ্যুৎ-পানি, যাতায়াত, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। খবরটি প্রকাশ করে কম্বোডিয়ার সংবাদমাধ্যম ক্যাম্বোজা নিউজ।

দেশটির সরকারি সংবাদ সংস্থা এজেন্সি কাম্পুচিয়া প্রেসের (একেপি) তথ্য অনুযায়ী, মজুরি নির্ধারণের চূড়ান্ত বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা ২২৫ ডলার করার প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষ ২১০ ডলার বহাল রাখার পক্ষে ছিল। গত ৩০ সেপ্টেম্বর জাতীয় ন্যূনতম মজুরি কাউন্সিলের বৈঠকে ৫১ সদস্যের মধ্যে ৪৭ জন ২১০ ডলারের পক্ষে ভোট দেন। পরে প্রধানমন্ত্রী হুন মানেত এর সঙ্গে আরও ২ ডলার যোগ করেন। ফলে ২০২৭ সালের জন্য ন্যূনতম মাসিক মজুরি নির্ধারিত হয় ২১২ ডলার। বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৬ হাজার ১৯১ টাকা।

শ্রমিক সংগঠনগুলোর দাবি, ২৫০ ডলার ৬৬ সেন্টের প্রস্তাবটি কোনো মনগড়া অঙ্ক ছিল না। শ্রমিক ও তাদের পরিবারের প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে এ দাবি করা হয়েছিল। এ জন্য ২৮টি কারখানার ৪২২ জন শ্রমিকের ওপর জরিপ চালানো হয়। তাদের মতে, মাত্র ২ ডলার মজুরি বৃদ্ধি শ্রমিকদের আর্থিক সংকট দূর করতে পারবে না।

এ সিদ্ধান্তের সমালোচনা করেছে শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় মজুরি বৃদ্ধির পরিমাণ খুবই সামান্য। তারা মজুরি নির্ধারণের প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।

কম্বোডিয়ার পোশাক, বস্ত্র, জুতা ও ভ্রমণসামগ্রী শিল্পে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। এ খাতের অধিকাংশ শ্রমিক নারী। নতুন মজুরি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। তবে সরকারি সংবাদ সংস্থা একেপি জানিয়েছে, বিভিন্ন ভাতা ও সুবিধা যুক্ত হলে শ্রমিকদের মাসিক আয় ২২৯ থেকে ২৪০ ডলার পর্যন্ত হতে পারে।

সূত্র: ক্যাম্বোজা নিউজ, এজেন্সি কাম্পুচিয়া প্রেস, দ্য কম্বোডিয়া ডেইলি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD