বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আগস্টের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

দেশের বন্যা পরিস্থিতি আগস্টের প্রথম সপ্তাহ থেকেই ক্রমান্বয়ে উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মধ্যমেয়াদি এক পূর্বাভাসে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মার পানি সমতল কমতে শুরু করেছে।
এক্ষেত্রে চলমান বন্যা পরিস্থিতি আর একদিন অর্থাৎ জুলাই মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আগস্ট মাসের প্রথম সপ্তাহেই ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি সমতল বাড়তে পারে। ফলে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী আরও সাতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ডেমরা পয়েন্টে বালু নদী, মিরপুর পয়েন্টে তুরাগ নদী এবং রেকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে ঢাকা জেলার নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি আরও সাতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে দেশের ১৮টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত অবস্থায় রয়েছে। প্রধান প্রধান নদ-নদীর পানি ২৮ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবারের (৩১ জুলাই) মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, এবং ঢাকা জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। এ সময় স্থিতিশীল থাকতে পারে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি। এছাড়া ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলগুলোর বন্যা পরিস্থিতি সামান্য অবনতি হতে পারে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD