শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বের বিভিন্ন দেশে সীমিত পরিসরে ঈদ উদযাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

৮৬ বছর পর আবারও তুরস্কের ঐতিহ্যবাহী আয়া সোফিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। করোনার কারণে ঈদুল ফিতরের মতোই বিশ্বের বিভিন্ন স্থানে সীমিত পরিসরে ঈদুল আজহা উদযাপন করছেন মুসল্লিরা।

তুরস্কের ঐতিহ্যবাসী আয়া সোফিয়ায় দীর্ঘ ৮৬ বছর পর আবারও ঈদের নামাজ হলো। গেলো শুক্রবারই জাদুঘর থেকে মসজিদে রূপান্তরের পর প্রথম জুমার নামাজ হয় নান্দনিক এ স্থাপনায়। তুর্কি নাগরিকদের মতো প্রবাসী বাংলাদেশিরাও মুসলিম ঐতিহ্যের এ কেন্দ্রে ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা হয়েছে। সীমিত পরিসরে ঈদের নামাজে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। পর্তুগাল, ফ্রান্সসহ ইউরোপের প্রত্যেকটি দেশেই শুক্রবার ঈদ উদযাপন হচ্ছে।

অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়াতেও ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

স্থানীয়রা বলেন বলেন, এমন গুমোটভাব আমরা আর চাই না। আশা করি আগামী বছর এই করোনা সংকট আর থাকবে না’। দোয়া করেছি, যেন বিশ্ব থেকে কোভিড-১৯ দ্রুত চলে যায়। আমরা সবাই মহামারীমুক্ত পৃথিবী দেখতে চাই।

ভারতের কেরালাতেও ঈদের নামাজ পড়েছেন হাজারো মুসলিম। তবে দেশটির অন্যান্য রাজ্যে শনিবার ঈদ উদযাপন হবে।

ঈদ উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রনায়ক শুভেচ্ছা জানিয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD