বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজধানীর পশুর হাটে ক্রেতা আছে, পশু নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

করোনাকালের ঈদে গরু সংকটে ভুগছে রাজধানীর হাটগুলো। হাটগুলোতে শত শত মানুষের ভিড় দেখা গেছে। কিন্তু পছন্দসই গরুর সংখ্যা হাতে গোনা কয়েকটি। শুক্রবার গাবতলী হাট, হাজারীবাগ হাট, দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাট, পুরান ঢাকার রহমতগঞ্জ ক্লাব মাঠের হাটে এমন দৃশ্যই দেখা গেল।

পুরো হাটময় বাঁশের খুঁটি মাটিতে গাঁথা, কিন্তু সেই খুঁটিতে বাঁধা নেই গরু। রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার হাটে অনেক গরু দেখেছেন। কিন্তু কেনেননি। আজ শুক্রবার ফজরের নামাজ পড়ে গরু কিনতে রহমতগঞ্জ ক্লাব মাঠের হাটে গিয়ে দেখেন গরু নেই। অনেকেই হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন। বিশাল আকারের মাঠের ৯৮ শতাংশ ফাঁকা পড়ে আছে। হাটের ভলান্টিয়ার, হাসিল আদায়কারীরা অলস সময় পার করছেন।

হাজারীবাগ পশুর হাটেও একই দৃশ্য। হাটে শত শত মানুষ, কিন্তু গরু আছে হাতে গোনা কয়েকটি। একই অবস্থা রাজধানীর সবচেয়ে বড় হাট গাবতলীতে। সেখানেও গরুর চেয়ে ক্রেতার সংখ্যা বেশি।

এদিকে হাটে গরু কম, ক্রেতা বেশি হওয়ায় শুক্রবার দাম চড়া হয়ে গেছে। পছন্দসই একটা গরুর দাম দুই লাখ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

এক ক্রেতা জানান, দুদিন আগে একই আকারের একটি গরু মাত্র ৯০ হাজার টাকায় দিয়ে দিতে চেয়েছিল বিক্রেতা। বাসায় জায়গা না থাকায় সেসময় কেনননি। এখন সেই একই আকারের গরু দেড় লাখের মতো হাঁকছেন বিক্রেতারা।

অনেকের মতে, অবিক্রিত থেকে যাওয়ার আশঙ্কায় সামান্য লাভেই বা লোকসানে বৃহস্পতিবার গুরু বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তাই শুক্রবার সংকট দেখা গেছে। চাহিদার চেয়ে গরু কম থাকায় আজ প্রতিটি গরুর দাম দ্বিগুণেরও বেশি হাঁকছেন আগের দিন লোকসান দেয়া ব্যবসায়ীরা।

হাটগুলো ঘুরে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার এসব হাটে সারাদিনই ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিশেষকরে সন্ধ্যা থেকে হঠাৎ করে হাটগুলোতে ক্রেতাদের ঢল নামে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাটগুলো গরুশূন্য হয়ে যায়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD